1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

তুমব্রু সীমান্তে আরাকান আর্মির সহযোগীসহ দুইজন আটক করেছে বিজিবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ৮:৩০ এএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ০১ জন মায়ানমার নাগরিক ও আরাকান আর্মির সহযোগী এবং তার সহযোগী ০১ জন বাংলাদেশী উপজাতি নাগরিককে আটক করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৪ থেকে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পশ্চিমকুল এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— মায়ানমার নাগরিক ও আরাকান আর্মির সহযোগী ওলাই চাকমা (২৪), পিতা-উচলা চাকমা, গ্রাম-মেদাইক, থানা-মংডু, জেলা-মংডু এবং বাংলাদেশী নাগরিক (উপজাতি) নয়ন চাকমা (৩০), পিতা-জ্ঞ্যানরঞ্জন চাকমা, গ্রাম ও পোস্ট-বেদবেদি, থানা-রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি।

বিজিবি জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করে পুলিশের নিকট সোপর্দের প্রক্রিয়া চলছে।

এছাড়া সীমান্তবর্তী এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে বিজিবি অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানসহ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রাখবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com