1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মালিকবিহীন ১০০ কার্টুন বার্মিজ সিগারেট আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ৬:৪৮ পিএম
Oplus_0

নিজস্ব প্রতিবেদক •

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার, ৯ জুলাই  বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়।

 

ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার বিজিডিও-৩১৬ সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে বিজিবির দলটি ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে আনুমানিক ২০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে বাইশারী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১০০ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়, যা সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত সিগারেটের পরবর্তী সিজার (আইনি জব্দ) কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে ১১ বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com