1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চাকরি হারাচ্ছেন যে ৩৩ এসপি চীনা করিডোর: মিয়ানমারের গৃহযুদ্ধ ও ভারতের টেনশন প্রধান বাধা অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন ভিক্ষা করে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচনী তহবিলে, বদলে পেলেন নতুন ঘর সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নতুন কর্মপরিকল্পনা: টেকনাফকে অপরাধ মুক্ত করতে বার্তা এমপি শাহজাহান চৌধুরীর ফেরার কথা বলে আ.লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন হাসিনা: সোহেল তাজ টেকনাফ পৌর বিএনপির ৩১ সদস্যের কমিটি ঘোষনা, আহবায়ক রাজ্জাক- সদস্য সচিব এনামুল

নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের নাগরিকসহ আটক দুই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ৫:৪৪ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন মিয়ানমারের মংডু জেলার দাইক গ্রামের আই জান তুনের ছেলে ন্যেয়ই জাউ (৩৮) এবং নাইক্ষ্যংছড়ির বাইশফাঁড়ী এলাকার কালাইয়া তংচংঙ্গ্যার ছেলে ছৈপুচিং তংচংঙ্গ্যা (২০)।

জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ৩৭/২ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ী বিওপির গেট সংলগ্ন সড়ক থেকে দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশাসহ বাংলাদেশি বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করছে না, একই সঙ্গে মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com