1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

নিছিদ্র নিরাপত্তা বলয়ে চকরিয়ার ৯১ মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে – ইউএনও

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ২:৫৫ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতায় এ বছরও উপজেলার ৯১টি মণ্ডপে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এসব তথ্য জানান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

 

সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেন। এ সময় সংশ্লিষ্ট মণ্ডপ কমিটির পক্ষ থেকে সমস্যা ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

 

সভায় আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও সেনাবাহিনীর প্রতিনিধি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা।

 

চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ জানান, এ বছর উপজেলায় ৪৭টি মণ্ডপে প্রতিমা পূজা এবং ৪৪টি মণ্ডপে ঘটপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসনের সহযোগিতায় প্রতিটি মণ্ডপে পূজারীরা নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com