1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

নিরাপত্তা শঙ্কায় ডাকসুর ভিপি পদপ্রার্থী শামীমের থানায় জিডি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ৫:৫৮ এএম

জীবনের নিরাপত্তাহীনতা ও হামলার আশঙ্কা উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেন (২৩)।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জিডির একটি কপি আসে যমুনা টেলিভিশনের হাতে।

নিজের পরিচয় দিয়ে এতে বলা হয়েছে, বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। আমার নির্বাচনী প্রচারণার মূল বিষয় হলো ছাত্রদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা, যা লেজুরবৃত্তিক ছাত্রসংগঠনের বাইরে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরবে।

আরও বলা হয়, এই ধারণাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলায় কিছু মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। গত ২৮ তারিখ সকাল আনুমানিক ১১টার সময় শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করাকালীন সময় অনলাইন ও অফলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম (যেমন: ফেসবুক, টুইটার ইত্যাদি) এবং ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এই প্রোপাগান্ডাগুলোর মাধ্যমে আমাকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের ট্যাগিং করা হচ্ছে।

এর ফলে তার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেও উল্লেখ করেন শামীম। বলেন, আমি মানসিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ করে, নির্বাচনের আগে এবং পরে আমার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক আঘাত আসার আশঙ্কা করছি। এমতাবস্থায়, উপর্যুক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরীভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন। অতএব, উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারন ডাইরীভূক্ত করতে জনাবের মর্জি হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com