1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

মহেশখালীতে পুলিশের উপর হামলার প্রধান আসামি আবু ছৈয়দ অস্ত্রসহ গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ১:১৭ পিএম

মহেশখালী থানা পুলিশের টহল টিমের ওপর সশস্ত্র হামলার ঘটনার প্রধান আসামি আবু ছৈয়দকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. সাইফদ্দীন। তিনি জানান, আবু ছৈয়দকে সোমবার রাতে বান্দরবানের লামা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা মহেশখালীর একটি আস্তানা থেকে ১টি একনলা বন্দুক, ২টি এলজি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সংলগ্ন কোহেলিয়া সেতু এলাকায় টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় একদল ডাকাত। এসময় মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ সেলিম, কনস্টেবল মো. সোহেল ও কনস্টেবল মো. মাসুদ আহত হন।

 

ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আসামিকে অন্তর্ভুক্ত করে মামলা দায়ের করে। মামলার পর থেকে ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com