1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

সীমান্তে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ১২:৫০ পিএম

কক্সবাজারের ঘুমধুম সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ব্যবস্থাপনায় ঘুমধুম বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অসহায় মানুষকে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

 

মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় নেতৃত্ব দেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। এসময় কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের সম্মানিত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, সদর দপ্তর বিজিবির উদ্যোগে সারাদেশের সীমান্ত এলাকায় অসহায় ও দুঃস্থ জনগণের মাঝে ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com