1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

হাসপাতালের বিশ্রাম কক্ষ থেকে চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ৩:১২ পিএম

নাটোরে একটি বেসরকারি হাসপাতালের মালিক, বিএমএ জেলা শাখার সভাপতি ও জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডা. এ এইচ এম আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে জনসেবা হাসপাতালের তৃতীয় তলায় নিজস্ব বিশ্রাম কক্ষ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত ডা. এ এইচ এম আমিরুল ইসলাম নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাসান মাস্টারের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাত দেড়টার দিকে ডা. আমিরুল ইসলাম রোগীর অপারেশন শেষ করে তার নিজস্ব বিশ্রাম কক্ষে চলে যান। এরপর আজ সকাল থেকে স্টাফরা তার কক্ষে গিয়ে ডাক দিলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দুপুরে অন্য স্টাফদের সহযোগিতায় দরজায় শব্দ করে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। এ সময় কক্ষের ভেতরে খাটের ওপর চিকিৎসকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশসহ হাসপাতালে অন্যদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিআইডির ফরেনসিক বিভাগে সংবাদ পাঠায়।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ‘খবর পেয়ে জেলা পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটি হত্যাকাণ্ড। পুলিশ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com