1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ৯:২০ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সিএনজি অটোরিকশার ড্রাইভারের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবাসহ মো. শফিউল আলম (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচাবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে রামু থানা পুলিশ।

পুলিশ জানায়, সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ড্রাইভারের আসনের নিচে লুকানো অবস্থায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই শফিউল আলমকে আটক করা হয়। তিনি খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক শফিউল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com