1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ কক্সবাজারে ৩১ ভরি সোনার গহনা জব্দ, আটক ২ তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ১২:৩৫ এএম

পেকুয়া উপজেলার মগনামায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কারবারিকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা,২৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির চার হাজার দুই শত নগদ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে পেকুয়া থানার পুলিশের একটি দল মগনামা বাজারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন, মগনামা বাজারপাড়া এলাকার মো.কায়সারের ছেলে সরওয়ার ও মুহাম্মদ ছাদেক হোসেনের স্ত্রী মুর্শিদা বেগম।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রিদুওয়ানুল হক বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মগনামা বাজারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা, ২৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির চার হাজার দুই শত টাকা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান।

আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com