1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার :পেকুয়ায় ২৭ গ্রামীণ সড়ক এইচবিবি ও ইউনিব্লকে উন্নীতের উদ্যোগ টেকনাফের বাহারছড়ায় ৫শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান (অব.) গ্রেপ্তার এত সম্পদের উৎস কী? স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের তালিকা হচ্ছে পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের সন্ত্রাসী-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের জন্য তারেক রহমানের কঠোর বার্তা গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী নিঝুমদ্বীপের মানুষকে ‘কুত্তা পাখি, ছাগল পাখি’ বলে পোস্ট, হান্নান মাসউদের স্ত্রীর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার :পেকুয়ায় ২৭ গ্রামীণ সড়ক এইচবিবি ও ইউনিব্লকে উন্নীতের উদ্যোগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১০/২০২৬ ৯:৩৬ পিএম

পেকুয়া উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২৭টি গুরুত্বপূর্ণ মাটির সড়ক হেরিং বোন বন্ড (এইচবিবি) ও ইউনিব্লকে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু বরাবর একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন।

ডিও পত্রে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) ও ইউনিব্লককরণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় এসব সড়ক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

প্রস্তাবিত ২৭টি সড়কের মধ্যে ২২টি এইচবিবি এবং পাঁচটি ইউনিব্লক করার কথা রয়েছে।

ডিও পত্র দেয়া সড়কগুলো হলো:

পেকুয়া পৌরসভার ও সদর ইউনিয়নের উত্তর বটতলীয়া পাড়া জামে মসজিদের পাশে কালভার্ট থেকে গোলাম গোবাইন মার্কেট হয়ে জাহাঙ্গীরের বাড়ি পর্যন্ত সড়ক, মেহেরনামা জেল সুপার রফিকুল কাদেরের বাড়ি থেকে এরশাদের বাড়ি পর্যন্ত সড়ক এইচবিবি করা হবে।উত্তর মেহেরনামা বানোজা সড়কের পাশে কবির হোসেনের বাড়ি থেকে এজাহার মিয়ার বাড়ি পর্যন্ত, মচন্যাকাটা ইউসুফ নবী মাঝির বাড়ি থেকে আহমদ ডিলার চৌমুহনী পর্যন্ত সড়ক ইউনিব্লক করা হবে।

শীলখালী ইউনিয়নের মাছের ঘোনা বড় কবরস্থান থেকে সরোয়ারের বাড়ি হয়ে জয়নালের বাড়ি পর্যন্ত, ঘোয়ালপাড়া বাদশার বাড়ি থেকে বাদল আহমদের বাড়ি পর্যন্ত, পূর্ব জারুয়াখালী লধামোড়া সবুজপাড়া মসজিদ থেকে মান্নানের বাড়ি হয়ে সত্তার মিয়াজির বাড়ি পর্যন্ত, মিয়াজানপাড়া জনতা বাজার সড়কের পাশে আনিছের দোকান থেকে নূরুল আলমের বাড়ি পর্যন্ত, পাইন্যাছড়া আতিকের বাড়ি থেকে ওমর হাসেম মেম্বারের বাড়ি পর্যন্ত ড্রেনসহ, দক্ষিণ জুম জালাল আহমদের দোকান থেকে আবুল আহমদের বাড়ি হয়ে রাশেদের দোকান পর্যন্ত, হোছাইনাবাদ জাফরের মেম্বারের বাড়ি থেকে রফিকের বাড়ি পর্যন্ত, হোছাইনাবাদ রফিকের বাড়ি থেকে সাপেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, বাজারপাড়া আসহাব উদ্দিনের বাড়ি থেকে মুফিমোড়া সামশু মেম্বারের বাড়ি পর্যন্ত সড়ক এইচবিবি করা হবে।

উজানটিয়া ইউনিয়নের মিয়াপাড়া আবুল কালামের বাড়ি থেকে পশ্চিম উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক এইচবিবি করা হবে।

মিয়াপাড়া আজগরের বাড়ি থেকে রেজাউল করিম মিষ্টুর বাড়ি হয়ে রশীদ আহমদের বাড়ি পর্যন্ত সড়ক ইউনিব্লক করা হবে।

টৈটং ইউনিয়নের নিত্যান্ত ঘোনা রিওদুয়ারের বাড়ি থেকে সুইচগেট পর্যন্ত, ধনিয়াকাটা পূর্বপাড়া এবিসি সড়কের পাশে জালালের দোকান থেকে ঢেলুয়াপাড়া শাহ আলমের বাড়ি পর্যন্ত (৯ নম্বর ওয়ার্ড),কাদিরপাড়া দুইল্লামিয়া দোকান থেকে নাজির বাপের বাড়ি পর্যন্ত, পূর্ব টৈটং কেরনছড়ি আহমদ কবিরের দোকান থেকে খলিল সর্দারের বাড়ি পর্যন্ত, বনকানন জাফরের বাড়ি থেকে মধুখালী মোহাম্মদীয়া মসজিদ পর্যন্ত সড়ক এইচবিবি করা হবে।

ধনিয়াকাটা পূর্বপাড়া এবিসি সড়কের পাশে ফরকান স্টোর থেকে বায়তুর নূর দারুল উলুম মাদ্রাসা, হাফেজখানা ও এতিমখানা পর্যন্ত (৯ নম্বর ওয়ার্ড) সড়ক ইউনিব্লক করা হবে।

রাজাখালী ইউনিয়নের সিকদারপাড়া মেইন রোডের পাশে মৌলভী ইউসুফের দোকান থেকে রায়বাপের পাড়া পর্যন্ত, লালজানপাড়া খোরশেদ আলমের দোকান থেকে রকবত আলী পাড়া সুলতানের কবরস্থান পর্যন্ত, বকশিয়াঘোনা রাস্তার পাশে সৈয়দ হোসেনের বাড়ি থেকে ওসমান মাঝির বাড়ি পর্যন্ত সড়ক এইচবিবি করা হবে।

বদিউদ্দিনপাড়া কবরস্থান থেকে মৌলভীপাড়া হয়ে দরবার রোড পর্যন্ত (৭ নম্বর ওয়ার্ড) সড়ক ইউনিব্লক করা হবে।

মগনামা ইউনিয়নের দরিয়াখালী সড়কের পাশে হারুনের বাড়ি থেকে আসাদুজ্জামানের বাড়ি পর্যন্ত, মগনামা আমিনুল হকের বাড়ি থেকে দক্ষিণে কোদাইল্যাদিয়া রোজা মিয়ার বাড়ি পর্যন্ত সড়ক এইচবিবি করা হবে।

প্রস্তাবিত এসব সড়ক উন্নয়ন হলে পেকুয়া উপজেলার গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থা আরও টেকসই হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে বর্ষাকালে কাঁচা সড়কে দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে।

তবে, পৌরসভাসহ অপর পাঁচ ইউনিয়নে সংখ্যাহারে কিছু গ্রামীণ সড়কের তালিকা ডিওতে আসলেও বারবাকিয়া ইউনিয়নের কোন সড়ক তালিকায় না আসেনি।

একটি সূত্র জানিয়েছেন, পর্যায়ক্রমে পেকুয়া উপজেলার প্রতিটি গ্রামে সংস্কারবিহীন প্রতিটি গ্রামীণ সড়ক সংস্কারের আওতায় আসবে। ইতোমধ্যে সকল সড়কের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বরাবর প্রেরণ করেছে ইউনিয়ন বিএনপি ও বিএনপির শীর্ষ নেতারা। সেই তালিকা ধরে কাজ শুরু করবে সংশ্লিষ্ট দপ্তর। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com