1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হলেন পেকুয়ার জিনু এইচএসসিতে ফেল থেকে পাস ৩৩৩৪৯ পরীক্ষার্থী উখিয়ার মরিচ্যায় ২০ হাজার ইয়াবা নিয়ে এহসানসহ আটক ৩ দরকার হলে কফিনের বক্স খুলে দেখব হাসিনার মাথা কিনা : বিজিবি সদস্য ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: রয়টার্সকে শামা ওবায়েদ গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চাইলেন ড. ইউনূস ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামকরণ কক্সবাজারে একই দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারিয়ে শেষ পর্যন্ত বাঁচলেন না তানিয়াও টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের পরিবারের পাশে সেনাবাহিনী হাস্যকর মন্তব্যে ব্যর্থতা আড়াল করা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন নেই: সাদিক কায়েম

জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হলেন পেকুয়ার জিনু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ৯:৫৮ পিএম

কক্সবাজার জেলা মহিলা দলের ৫৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন পেকুয়ার সাবিনা ইয়াসমিন জিনু।
১৬ নভেম্বর কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সাবিনা ইয়াসমিন জিনু দীর্ঘদিন ধরে পেকুয়া উপজেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল।
সাবিনা ইয়াসমিন জিনু পেকুয়া পৌরসভার মিয়াপাড়া এলাকার বাসিন্দা প্রয়াত আবু ছিদ্দিকের মেয়ে।
নবগঠিত জেলা কমিটিতে হালেছা বেগমকে সভাপতি ও ফরিদা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সাবিনা ইয়াসমিন জিনু জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় পেকুয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com