1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে পর্যটন স্থাপনার অনুমোদন ও মাস্টারপ্ল্যানের তথ্য চেয়ে কউকে আবেদন : জনসম্মুখে প্রকাশের অনুরোধ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন উখিয়ায় শফিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ-বাটি ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই বিএনপি নেতা নিহতের জেরে নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না: শ্রীরাধা দত্ত সেন্ট মার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ৩৫০ জন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কক্সবাজারে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তামিম নামের কিশোর নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১১/২০২৬ ১:৩১ পিএম

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম ইকবাল (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

​শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ইকবাল রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব নুনাছড়ি গ্রামের আবদুর রশিদের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কে একটি দ্রুতগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী তামিম ইকবাল ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com