1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

১ কোটি ২০ লক্ষ টাকার ইয়াবাসহ মরিচ্যায় ২ পাচারকারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ৩:২১ এএম

​কক্সবাজারের বিজিবির রামু ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে উখিয়া থানার পাগলীর বিল দক্ষিণ বক্তাতলী জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন— উখিয়া থানার উত্তর বড়বিল গ্রামের মোঃ কালুর ছেলে আব্দুল আলম (৩৩) এবং একই গ্রামের তমির হোসেনের ছেলে মাহমুদুল হক (৪৬)।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল পাগলীর বিল দক্ষিণ বক্তাতলী জামে মসজিদ এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। সিএনজিতে থাকা দুই যাত্রী আব্দুল আলম ও মাহমুদুল হকের সাথে থাকা একটি কার্টন তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com