1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মিয়ানমারগামী খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ পাচারকারী আটক

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১:৩৩ পিএম

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে মিয়ানমারগামী বিপুল খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা এ অভিযান চালায়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি সন্দেহজনক ফিশিং ট্রলার তল্লাশি করে ৬০০ বস্তা মটরডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। শুল্ক–কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে এসব পণ্য বহন করা হচ্ছিল। জব্দ পণ্যের মূল্য প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা–মদসহ মাদক আনতে প্রস্তুতি নিচ্ছিল। জব্দ মালামাল, ট্রলার ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com