1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে ভেসে যাওয়া ৩ পর্যটককে জীবিত উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ৩:২৮ পিএম

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে ভেসে যাওয়ার সময় ৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলে, ব্যবসায়ী ও বিচ কর্মীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোহাম্মদ পারভেজ (২৫) গাজীপুর জেলার টঙ্গীর পরিত ওলাদারের ছেলে। তবে বাকি দু’জনের নাম পাওয়া যায়নি।

ইনানী সৈকতের বিচ কর্মী বেলাল উদ্দিন বলেন, শুক্রবার বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ইনানী খালে গোসল করতে নামে ২২ বছরের এক যুবক। কিন্তু, ভাটার টানে ওই যুবক ইনানী সাগরে চলে যায়। তাকে উদ্ধারে তার মা সাগরে নেমে যায়। কিন্তু, মা ও ছেলে দুজনই সাগরে ভেসে যাওয়ার সময় আরেক পর্যটক মোহাম্মদ পারভেজ তাদের উদ্ধারে সাগরে নেমে যায়। তখন ৩ জনই ভেসে যেতে থাকলে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও বিচ কর্মীরা ট্রলারে ও সাঁতার কেটে ওই ৩ পর্যটককে দ্রুত উদ্ধার করেন। এর মধ্যে মা ও ছেলের অবস্থা খারাপ হলে দ্রুত তাদের চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়।

বেলাল উদ্দিন আরও বলেন, ‘পর্যটকদের উদ্ধার করতে গিয়ে আমিসহ আরেক ব্যবসায়ীও অসুস্থ হয়ে পড়ি। পরে উখিয়ার সোনারপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থতা বোধ করছি। যদি ঠিক সময় আমরা সবাই ৩ পর্যটককে উদ্ধার করতে না যেতাম তাহলে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেত। কারণ, সাগর উত্তাল রয়েছে আর পর্যটকদের উত্তাল সাগরে গোসলে না যেতে বার বার মাইকিং করা হলেও শুনছে না। তবে চেষ্টা করে যাচ্ছি, পর্যটকদের নিরাপত্তা দেয়ার ও সতর্ক করার জন্য।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com