1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী

কৃষক লীগের সাবেক সভাপতিসহ আ.লীগের ৩০ জন নেতাকর্মীর বিএনপিতে যোগদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ১০:২৭ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ আলম মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। নব যোগদানকারীদের মধ্যে হিন্দু ১০ জন এবং রাখাইন সম্প্রদায়ের দুইজন রয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় রাঙ্গাবালী উপজেলার মৌডুবি বাজারে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভা শেষে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- উপজেলার মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস গাজী, যুবলীগ নেতা মোকছেদুল মাতুব্বর, সংরক্ষিত ওয়ার্ড ইউপি সদস্য হাসিনা বেগম ও গোলেনুর বেগমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন বিএনপিতে যোগ দিচ্ছেন। এই যোগদান বিএনপির প্রতি জনগণের আস্থার প্রতিফলন। আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে আজ (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের অন্তত ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com