1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১০/২০২৫ ২:৫৬ পিএম

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টা দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) মংজয়পাড়া বিওপির একটি টহল দল জিয়ানি খাল এলাকায় এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার–৪২ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে জিয়ানি খাল এলাকায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, ‘মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে তাঁদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com