1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী

এনসিপি নেতাকে সম্পাদক করায় রেডক্রিসেন্টের ৫ সদস্যের পদত্যাগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ১২:৪৭ পিএম

নাটোরে এনসিপির জেলা প্রধান সমন্বয়ক অধ্যাপক এসএম জার্জিস কাদিরকে রেডক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সাধারণ সম্পাদক করায় কমিটির সদস্য জেলা বিএনপির আহ্বায়ক ও এক যুগ্ম আহ্বায়কসহ পাঁচ সদস্য যৌথ পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।

সোমবার সকাল ১০টার দিকে রেডক্রিসেন্টের জেলা ইউনিটের চেয়ারম্যান জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে পদত্যাগপত্র জমা দিতে গেলে তিনি প্রায় আধঘণ্টা তাদের বুঝিয়ে ফেরত পাঠান।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, এ মুহূর্তে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজকে সদস্য এবং এনসিপির জেলা প্রধান সমন্বয়ক অধ্যাপক জার্জিস কাদিরকে এই কমিটির সাধারণ সম্পাদক করায় তারা চরম অসম্মানবোধ করেছেন।

এ সময় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, তিনিসহ জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দীন নাসিম, ডা. আবুল কালাম আজাদ ও প্রদীপ কুমার আগরওয়াল স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিতে গেলে কমিটির সভাপতি জেলা প্রশাসক আসমা শাহীন তাদের বলেছেন, রেডক্রিসেন্টের মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি দেশের বাহিরে রয়েছেন। তিনি দেশে ফিরলে আলোচনা করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাই আপাতত তারা ফিরে এসেছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রেডক্রিসেন্টের মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি রেডক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com