1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে ফাঁকা গুলিতে ৩ জনের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ৬:৪৩ এএম

পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে তিনজন নিহত হয়েছেন। এদেরমধ্যে একজন বয়স্ক ব্যক্তি এবং আট বছর বয়সী এক শিশুও রয়েছে। আহত হয়েছেন আরো ৭৫ জন। খবর জিও নিউজের।

করাচিজুড়ে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছেন অনেকে। শহরের আজিজাবাদ এলাকায় ছররা গুলিতে মারা যায় আট বছর বয়সী মেয়ে শিশু। আর কোরাঙ্গি এলাকায় স্টিফেন নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন, উত্তর নাজিমাবাদসহ বেশ কয়েকটি এলাকা থেকে মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে।

এসব ঘটনায় কমপক্ষে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোমিনাবাদ, লিয়াকতাবাদ, সামানাবাদ, ওরাঙ্গি টাউনসহ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র আর গোলাবারুদ জব্দ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হতাহতের ঘটনায় মামলা হয়েছে।

পাকিস্তানে প্রতি বছর ফাঁকা গুলি চালিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করে অনেকে। এরফলে প্রাণহানি এবং আহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বারবার সতর্ক করলেও তা বন্ধ করা যায়নি। এবার ৭৮তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছে পাকিস্তান। এরআগে গত বছর ২০২৪ সালে করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯৫ জন আহত হন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com