1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

অস্ত্র ও সন্ত্রাস বিরোধী অভিযানে কক্সবাজারে “মাহিন গ্রুপ”-এর দুই সদস্য গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ৩:২৬ পিএম

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী চক্র “মাহিন গ্রুপ”-এর দুই সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল সদর থানাধীন ০৯নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনাপাড়া ও বাদশা ঘোনাপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

অভিযানে তাদের কাছ থেকে ০২টি দেশীয় তৈরি বন্দুক, ০১টি কিরিচ, ০১টি রামদা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার পৌরসভার দক্ষিণ ঘোনাপাড়ায় অবস্থিত মাহিন ফারাবীর বাড়িতে কিছু ব্যক্তি মাদক ও অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। অভিযানে উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ আবুল কাশেম ওরফে কালু (২০) কে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির পেছন থেকে একটি একনলা বন্দুক, একটি কিরিচ এবং একটি রামদা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে একই চক্রের আরেক সদস্য মোঃ ইমরান (১৯)-এর বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি দেশীয় এলজি ও একটি স্মার্টফোনসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার মোঃ আবুল কাশেম (২০) এবং কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের বাদশা ঘোনার মোঃ ইমরান (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com