1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ৩:৫৭ পিএম

চকরিয়া উপজেলার উত্তর হারবাং এর কলাতলী (১২নং ব্রীজ) এলাকায় নোহা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনসুর আলম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এবং ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুমানিক ২ ঘটিকার সময় এ সড়ক দূর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের সাথে কক্সবাজারমুখী কালো নোহার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুইটি ঝিরি ও বিলে ছিটকে পড়ে।

নিহত মনসুর আলম (৪২) বাশখালী উপজেলার বইলছড়ী ইউনিয়নের (৩নং ওয়ার্ড) এর বাসিন্দা। আহত মো. আরিফ (৪০) চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকার বাসিন্দা। এছাড়াও আরও ৩ জন আহত হয়। যাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আহত গাড়ির চালক আরিফ জানান, আমি যখন জাঙ্গালিয়ার পরপর সিটি গেইট অতিক্রম করছিলাম তখন কাভার্ডভ্যানটি খুবই দ্রুত গতিতে সামনের দিকে আসছিলেন। পুরোপুরি রং সাইডে এসে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরিতে পড়ে যায় গাড়িটি এবং কাভার্ডভ্যানটি পশ্চিম পাশে পড়ে যায়। পরে ড্রাইভার কোনদিকে চলে যায় দেখিনি।স্থানীয়রা এসে উদ্ধার করে ৪জন যাত্রীকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় এবং আমি পার্শ্ববর্তী আজিজনগরে ফার্মেসীতে চিকিৎসা নেই।চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট কর্ণ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে দূর্ঘটনার খবর পেলে সাথে সাথে স্পটে আসি। তাদের নাম ঠিকানা এখনও সবগুলো পাওয়া যায়নি। গাড়িগুলো উদ্ধার করার ব্যবস্থা করা হচ্ছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com