1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

নুরের ওপর হামলা ‘পরিকল্পিত’ নয়, এটি হয়েছে ‘ইন্ডিয়ান এজেন্ট জাতীয় পার্টির’ পক্ষ নিয়ে: পিনাকী ভট্টাচার্য

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১১:৩০ এএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে ‘পরিকল্পিত’ মনে করেন না জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। শনিবার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফটোকার্ড আকারে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

পিনাকী লেখেন, নুর এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর আক্রমণকে তিনি জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও সংগঠকদের ওপর সেনাবাহিনীর পরিকল্পিত হামলা বলে মনে করেন না। তার মতে, কিছু তরুণ নেতা ও সংগঠক বিভিন্ন অপকর্মে জড়িয়ে নিজেদের সামাজিক গ্রহণযোগ্যতা ও মর্যাদা নষ্ট করে দুর্বল করে ফেলেছেন। সেই কারণেই সেনাসদস্য ও পুলিশ তাদের ওপর পশুর মতো হামলা চালানোর সাহস পেয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জনগণের বিশ্বাস—এই আক্রমণ চালানো হয়েছে ‘ইন্ডিয়ান এজেন্ট জাতীয় পার্টির’ পক্ষ নিয়ে, যারা অতীতে ফ্যাসিবাদী শক্তির সহযোগী ছিল এবং রাষ্ট্রীয় লুটপাট ও দুর্নীতিতে জড়িত ছিল।

আইন-শৃঙ্খলা রক্ষার নামে এ ধরনের শক্তি প্রয়োগকে ভয়াবহ ও নিন্দনীয় উল্লেখ করে পিনাকী ভট্টাচার্য বলেন, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com