1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই: সুপ্রিম কোর্ট

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ১:৩৪ পিএম

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হতে কোনো বাধা নেই।

আজ সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের এক আদেশে এ কথা জানানো হয়।

এর আগে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত করেছিলেন। এরপর আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব সেই আদেশ স্থগিত করেন।

বাম জোটের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম বৃহস্পতিবার এক রিটে অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ।

সেই রিটের পরিপ্রেক্ষিতেই আজ দুপুরে হাইকোর্ট আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছিলেন।

আদেশে ডাকসু নির্বাচন ট্রাইব্যুনালকে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত সাধারণ সম্পাদক প্রার্থীর জড়িত থাকার অভিযোগ নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিলেন আদালত। ট্রাইব্যুনালকে ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর রিট আবেদনকারীকে ১৫ দিনের মধ্যে সব প্রাসঙ্গিক নথিপত্রসহ নির্বাচন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতেও নির্দেশ দেওয়া হয়।

সবশেষ হাইকোর্টের সেই আদেশ স্থগিত করলেন সুপ্রিম কোর্ট।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com