1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

ইয়াবাসহ ট্রাক ফেলে পালাল চালক-হেলপার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ১:৫৮ পিএম

কক্সবাজারের রামুতে ২৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে র‌্যাব-১৫।

রোববার (৩১ আগস্ট) রামুর খুনিয়াপালং ইউপির ৩ নম্বর ওয়ার্ডের উত্তর খুনিয়াপালং এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে ছনখোলা পাড়া রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক।

তিনি বলেন, চেকপোস্ট তল্লাশি চলাকালে টেকনাফ থেকে আসা ১টি হলুদ-নীল রঙয়ের ডাম্পার ট্রাককে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। এসময় র‌্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে ডাম্পার ট্রাকের চালক, মালিক ও হেলপার দ্রুত ট্রাক থামিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাদের ধাওয়া করে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ডাম্পার ট্রাকটি তল্লাশি করে ট্রাকের এয়ার ফিল্টারের ভিতর থেকে ২৩,৯০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ট্রাক জব্দ করা হয়।

র‍্যাব অফিসার ফারুক আরও জানান, উদ্ধার করা মাদকদ্রব্য (ইয়াবা) ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com