1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

চকলেটের প্যাকেটে ইয়াবা পাচারের চেষ্টা, কক্সবাজারে তরুণী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ৩:৪৫ পিএম

দেড় হাজার পিস ইয়াবা চকলেটের প্যাকেটে ভরে ঢাকায় পাচারের চেষ্টা করছিলেন এক তরুণী। শেষ পর্যন্ত ধরা পড়ে কক্সবাজারের এসএ পরিবহনের কাউন্টারেই ভেঙে পড়লেন কান্নায়। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হলিডে মোড়ের এসএ পরিবহনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চকলেটের প্যাকেট পাঠানোর সময় সন্দেহ হয় কর্মচারীদের। পরে প্যাকেট খুলে দেখা যায়, চকলেটের ভেতরে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকার গাজিপুর ও বাউফলে চালান পাঠানোর কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে কার কাছে বা কার মাধ্যমে এই মাদক পাঠানোর কথা ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, চকলেট, বিস্কুট, এমনকি শিশুদের খাবারের প্যাকেটে ইয়াবা পাচার একটি নতুন কৌশল হয়ে উঠছে। তবে গোয়েন্দাদের তৎপরতায় একের পর এক এ ধরনের চক্র ধরা পড়ছে। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com