1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কক্সবাজারে নদী দখলমুক্ত করতে গিয়ে বাধা, এস্কেভেটর ভাঙচুর, সড়ক অবরোধ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ১০:৪৮ এএম

বাঁকখালী নদী উচ্ছেদকে কেন্দ্র করে কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সকাল ১০টার দিকে শহরের নুনিয়ারছড়া এলাকায় নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি।

এ সময় দখলদাররা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে। আগুন দিয়ে টায়ার জ্বালিয়ে দেয়। ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত এস্কেভেটরটি। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদেরও ঘিরে রাখে বিক্ষোভকারীরা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে।

অবরোধের কারণে সড়ক বন্ধ থাকায় কক্সবাজার বিমানবন্দরের দিকে যাত্রীরা ঢুকতে পারছেন না। একইভাবে সেখান থেকে বেরও হতে পারছেন না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com