1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে গ্যাসের সন্ধান, ৬৭৫ বর্গকিলোমিটারজুড়ে অনুসন্ধানে নামছে বাপেক্স আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির এমপিপুত্রকে শোকজ ২৭ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানোর দাবি ভারতীয় পুলিশের নাইক্ষ্যংছড়িতে ৭ কোটি টাকার ই/য়া/বা লুট, গো/লা/গু/লিতে নিহত ১ ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’ উখিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ইউএনও পান্না আকতার উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে: আইনমন্ত্রী নকল হানিফ পরিবহনের বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, সাভারে শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ফেসবুক লাইভে আসার পরামর্শ রাশেদ খাঁনের

নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ৮:৫৬ এএম

নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে মিয়ানমারের মংডু চাংবালা এলাকার কিউ না তচংগ্যার ছেলে মং নিউ তংচংগ্যা (২২) নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশ।

 

জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রেজু হেডম্যানপাড়ার অং চালার মুদির দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় আটক মাদক কারবারি নিজে তার কাছে থাকা ইয়াবা ট্যাবলেট বের করে দেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com