1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

সমুদ্র সৈকতে ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকের ভাতিজার মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ৯:২১ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে গিয়ে নিখোঁজ পর্যটক গিয়ে আহনাফের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।কক্সবাজার লাইফস্টাইল

আজ সকাল সাড়ে ৭টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্টে থেকে মরদেহটি উদ্ধা করা হয়। নিহত আহনাফের বগুড়া জেলা বাসিন্দা এবং ক্রিকেটার মুশফিকুর রহীমের সম্পর্কীয় ভাতিজা।

সি সেইফ লাইভগার্ডের সুপারভাইজার ওসমান গণি জানান, মরদেহটি তীরের কাছে ভাসতে দেখে স্থানীয় পোনা শিকারীরা এটি কূলের কাছে নিয়ে আসে।

খবর পেয়ে লাইফগার্ড ও বীচ কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

সি সেইফ লাইফগার্ডের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে তিনবন্ধু মিলে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এসময় তিনজনই ভেসে যায়। তবে লাইফগার্ড কর্মীরা অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ ভেসে যায়।
১৬ ঘণ্টার পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম বলেন, বগুড়া থেকে স্বপরিবারে তারা বেড়াতে এসেছিলো আহনাফ। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। স্বজনেরা সাথে রয়েছে।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিয়ে যাবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com