1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন! ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত

টেকনাফে বিজিবির অভিযানে দুই কিশোর উদ্ধার, মানবপাচারকারী গ্রেপ্তার

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ১২:৫৬ পিএম

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে পাচারের শিকার দুই কিশোরকে উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এসময় এক মানবপাচারকারীকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে যায়। সোমবার সকালে বড়ইতলি ও কেরানতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত এক এফডিএমএন সদস্য দুই বাংলাদেশি কিশোরকে চাকরির প্রলোভনে মিয়ানমারে পাচারের পরিকল্পনা করে। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, পাচারকারীরা ভুক্তভোগীদের কক্সবাজার থেকে টেকনাফে এনে অবস্থান নিচ্ছে। পরে কেরানতলীতে অভিযান চালিয়ে কিশোর মো. মাহিম (১৫) ও মো. সোহেল (১৬)-কে উদ্ধার এবং পাচারকারী মো. রাসেদ (১৮)-কে আটক করা হয়। তবে অপর পাচারকারী নূর হাসান (৩০) পালিয়ে যায়।

আটক রাসেদের জবানবন্দিতে জানা যায়, আন্তর্জাতিক পাচারকারী আমিনের সহায়তায় তারা বাংলাদেশি নাগরিকদের মিয়ানমার হয়ে মালয়েশিয়ায় পাচার করত। স্থানীয়দের বরাতেও জানা যায়, এই চক্র দীর্ঘদিন ধরে মানবপাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, “মানবপাচারের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলবে।”

আটক আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com