1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

রোকেয়া হল, অমর একুশে হলে ‘ভোট চুরির’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ২:১৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ভোট চুরির’ অভিযোগ এনে সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করে তারা। এ সময় তারা ‘জামায়াত-শিবির রাজাকার’, ‘নির্বাচনে কারচুপি, মানি না মানব না’, ‘ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর’ এবং ‘প্রশাসন ভোট চোর’ স্লোগান দেয়।

আবিদ বলেন, ‘নির্বাচনে কারচুপির প্রমাণ আমরা রোকেয়া হলে এবং অমর একুশে হলে পেয়েছি। এই সন্দেহের জায়গা থেকে ভোট গণনা যখন শুরু হয়, আমরা বলেছিলাম, রোকেয়া হলে ভোট গণনার সময় প্রার্থীদের উপস্থিত থাকার সুযোগ দেওয়া হোক। কিন্তু তা করা হয়নি। তারা স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করেনি। সবকিছু মিলিয়ে দুই ঘণ্টা আমাদের দাঁড় করিয়ে রেখে হঠাৎ করে তারা বলল, “ঠিক আছে, এবার আপনারা দেখে আসুন।”

‘এর মানে আমাদের যে সন্দেহ ছিল, সেই সন্দেহ আর প্রমাণিত হওয়ার বাকি রইল না যে নির্বাচনে কারচুপি হয়েছে।’

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্দেশে এই ভিপি প্রার্থী বলেন, ‘আপনাদের প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি, যেভাবে কারচুপিগুলো হয়েছে, তার সঠিক তদন্ত ছাড়া যে ফলাফল হবে, সেই ফলাফল নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com