1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

মহেশখালীতে টহল দলের ওপর হামলা, ৩ পুলিশ গুলিবিদ্ধ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৯:২৪ এএম

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল দলের ওপর গুলি ছুড়েছে ডাকাত দল। এতে মহেশখালী থানার এএসআই সেলিম ও কনস্টেবল সোহেলসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া সংলগ্গ কোহেলিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় একদল অপরাধী সড়কে বসে অপরাধ কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। তাদের ধাওয়া করলে অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে পুলিশের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। অতীতে ওই আফজলিয়া পাড়া এলাকায় স্থানীয় এক সন্ত্রাসী বাহিনীর সদস্যরা পুলিশ ও যৌথ বাহিনীকে হামলা করে আহত করার ঘটনাও ঘটেছে। তারা দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

জানা যায়, ঘটনার পরপরই ভোর রাত থেকে সকাল পর্যন্ত পুলিশ যৌথবাহিনীর একাধিক টিম অভিযান শুরু করে। অভিযানের খবর পেয়ে ডাকাত দলের সদস্যরা এলাকা ত্যাগ করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। হামলার পরপরই আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুরুল হক বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জানান, ঘটনার পর পর পুলিশ ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়েছে। এখনো সেই এলাকায় কঠোর নজরদারির পাশাপাশি অভিযান চালানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com