1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

‘পেটের ভিতরে’ পাচারকালে ২ হাজার ইয়াবাসহ যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ১০:২৬ এএম

কক্সবাজারের টেকনাফে ‘পেটের ভিতরে’ অভিনব ও ঝুঁকিপূর্ণভাবে পাচারকালে দুই হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটক মো. জাহিদুল্লাহ (১৯) টেকনাফ উপজেলার লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আব্দুর রহমানের ছেলে।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সোমবার বিকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে এক ব্যক্তি মাদকের একটি চালান নিয়ে পালকী বাস কাউন্টারের দিকে যাচ্ছিল। খবরটির গোয়েন্দা তথ্য পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এতে হাসপাতালের সামনে একটি অটোরিকশার চলাচল সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী বিজিবির সদস্যদের দেখতে পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
“ আটক জাহিদুল্লাহ’কে জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংলগ্নতা ও আচরণে সন্দেহজনক মনে হয় বিজিবির। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পেটে ভিতরে ইয়াবা বহনের সত্যতা স্বীকার করে। “

বিজিবির এ কর্মকর্তা বলেন, “ আটক ব্যক্তির পেটের ভিতরে ইয়াবা থাকার তথ্যটি নিশ্চিত হতে স্থানীয় একটি প্যাথলজি সেন্টারে শারীরিক পরীক্ষা করা হয়। এতে এক্সে-রে করে দেখা যায়- পেটের ভিতরে জিম্বাকৃতি জাতীয় বিশেষ কিছু রয়েছে। পরে বিশেষ কায়দায় তার পেটের ভিতর থেকে ৪০ টি ছোট ছোট পোটলা বের করা হয়। পোটলাগুলো খুলে পাওয়া যায় ২ হাজার ইয়াবা। “

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কর্নেল আশিকুর রহমান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com