1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ১২:৪৫ পিএম

কক্সবাজারে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। টেকনাফ সদর ইউপিস্থ ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কুতু পালং, ক্যাম্প এ/১ ক্যাম্পের রোহিঙ্গা ইসমত আরা(২৪), টেকনাফের আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬)।

র‌্যাব-১৫ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ৭ নম্বর ওয়ার্ডের ছোট হাবিবপাড়া এলাকায় হাসিনার মায়ের ঘরে অভিযান চালায়।

এসময় ইসমত আরা, মো. আবদুর রহিম ও শামীনারা বেগম নামে তিনজন মাদক কারবারিকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা, ১টি স্মার্টফোন ও ২টি বাটন ফোনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালীন আসামিদের সহযোগী আসামি মো. হাসান (২৪) দৌড়ে পালিয়ে যায়। উদ্ধার করা ইয়াবাসহ গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com