1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ডাকাত গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ১:১১ পিএম

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী অস্ত্রসহ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের সাহিত্যিকাপল্লী এলাকায় এ অভিযান চালানো হয়।

 

পুলিশ জানায়, নিয়মিত টহল চলাকালে একটি মাইক্রোবাস পুলিশের গাড়ি দেখে হঠাৎ পিছু হটতে শুরু করে। সন্দেহ হলে টহল টিম দীর্ঘ পথ ধরে গাড়িটিকে অনুসরণ করে। একপর্যায়ে গাড়িতে থাকা সশস্ত্র ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তাক করে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করে।

এসময় পুলিশ সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, চকরিয়া সাহারবিল ইউনিয়নের আবু ছৈয়দের পুত্র মো. জসিম উদ্দিন (৪২)।

 

অভিযানে মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং তল্লাশি করে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ছুরি, ১টি হাতুড়ি, ১টি গ্রিল কাটার, ১টি ছোট দা, ৪টি কসটেপ, চার জোড়া জুতা, ৩টি মোবাইল, ১টি ডিজিটাল নাম্বার প্লেট, ১টি লেমনেটিংকরা নাম্বার প্লেটসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com