1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু

টেকনাফে প্রাইভেটকারের সিলিন্ডার থেকে ৪৪ হাজার ইয়াবা উদ্ধার, দুইজন আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ২:৩৩ পিএম

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলেন টেকনাফের উত্তর লম্বরীর মৃত মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোঃ ইয়াসিন (৩৯) এবং টেকনাফের ছোট হাবীব পাড়ার আবু সামাদের পুত্র রহমত আলী (২৯)।

 

এসময় ৪৪,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি প্রাইভেট কার, ২টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের টহল দল এ অভিযান চালায়।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে টহল দল পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডে জাফর চেয়ারম্যানের বাড়ীর পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার থামানো হয়। যাত্রীদের সন্দেহজনক গতিবিধির কারণে গাড়িটি তল্লাশি করে ২টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।

 

সিলিন্ডার কেটে ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ৪৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com