1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ১২ মানব পাচারকারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ২:৪৮ পিএম

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১২ জন মানব পাচারকারী আটক হয়েছেন।

বিজিবি জানায়, সম্প্রতি টেকনাফ সীমান্ত দিয়ে সাগরপথে মানব পাচার তৎপরতা বেড়ে যাওয়ায় চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে শাহপীরদ্বীপ উপকূল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এ সময় মানব পাচারের চেষ্টা নস্যাৎ করে ১২ জনকে আটক করা হয়।

বিজিবি বলছে, বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ কয়েকটি চক্র মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের সাথে জড়িত। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব চক্র টেকনাফসহ সীমান্তবর্তী এলাকায় সক্রিয় হয়ে ওঠে। চক্রগুলো প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের বিদেশ পাঠানোর নামে আটকে রেখে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম চালিয়ে আসছিল।

অভিযানে ধৃত আসামিদের মধ্যে স্থানীয় বাসিন্দা ছাড়াও রোহিঙ্গা শিবিরে অবস্থান করা মিয়ানমারের নাগরিক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া ১১ জন ভুক্তভোগীকে নিয়ম অনুযায়ী স্বজনদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, চলতি বছরের শুরু থেকে বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৬২ জন মানব পাচারকারী আটক হয়েছে। তবে চক্রের কয়েকজন মূল হোতা এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, মানব পাচার চক্রের সঙ্গে মাদক চোরাচালান, অপহরণ ও রোহিঙ্গা ক্যাম্পের অপরাধচক্রের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। তাই সীমান্ত এলাকায় এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বাহিনী।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com