1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

আ. লীগ শাপলা চত্বরে নিরীহ মানুষকে প্লান করে হত্যা করেছে: মেজর হাফিজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১:২২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শাপলা চত্বরে যেভাবে নিরীহ মানুষকে প্লান করে হত্যা করেছে; যে এখন পর্যন্ত সেখানে কতজন মারা গেছে, কিভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রকৃত চিত্র এখনো জনসম্মুখে আসেনি। আমরা আশা করব আগামী দিনে প্রকৃত চিত্র উদঘাটিত হবে, যারা এ ধরনের হামলা চালিয়েছে, তাদের বিচার হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় লালমোহন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ওলামায়ে কেরাম সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, হযরত মুহাম্মদ (স.)-এর আদর্শের ধর্ম ইসলাম। আমরা এমন একটি ধর্মের অনুসারী হয়েও সঠিকভাবে মানতে চাই না। আমরা দুনিয়ার ভোগবিলাসে মত্ত হয়ে জীবন কাটাতে চাই। একটা দল ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ থেকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল। তারা এমনভাবে রাষ্ট্র ক্ষমতায় এলো যে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে নিজেদের ভাগ্য গড়ল। গত ১৬ বছর আমাদের জন্য ছিল এক কঠিন সময়। সেখানে ইসলাম ধর্মের নাম নিশানা তারা বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করল।

লালমোহন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্যাহ।

উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা ইমরান হোসেন প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com