1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

গভীর রাতে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা টেকনাফে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ৯:৪৫ এএম

কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের এলোপাতাড়ি দায়ের কোপে নিহত হয়েছেন বিএনপি নেতা এমদাদ হোসেন (৩৫)।

তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন ও একই ওয়ার্ডের বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকার দিবাগত রাত ১২টায় বাড়ি যাওয়ার পথে এমদাদ হোসেনকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি দায়ের কোপে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত খুঁজে বের করতে পুলিশের তদন্ত করছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com