1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

চকরিয়ায় নিখোঁজের ৩২ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ৯:৫২ এএম

কক্সবাজারের চকরিয়ায় ধাওয়া খেয়ে নিখোঁজের ৩২ ঘণ্টা পর মো. রিপন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান সংলগ্ন কোনাপাড়া-মৌলভীকাটা খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত রিপন ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

 

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে খালে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

এর আগে বুধবার রাতে চার যুবক মালুমঘাট চা-বাগান এলাকার একটি টংঘরে বসে মাদক সেবন করছিল বলে স্থানীয়রা জানান। এসময় বিষয়টি দেখে লোকজন ধাওয়া দিলে তারা খালে ঝাঁপ দেয়। তিনজন সাঁতরে উঠে এলেও নিখোঁজ ছিলেন রিপন।

 

অবশেষে শুক্রবার দুপুরে রিপনের মরদেহ খালে ভেসে ওঠে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com