1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

মিয়ানমারে পাচারকালে বিপুল নিত্যপণ্য জব্দ, গ্রেপ্তার ১০

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ১০:১০ এএম

মিয়ানমারে পাচারের সময় কক্সবাজারের টেকনাফ সংলগ্ন সাগর থেকে বিপুল নিত্যপণ্য ভর্তি ট্রলারসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার মধ্যরাতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

পাচারকারীদের নাম ও পরিচয় জানাতে না পারলেও তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান তিনি।

 

জব্দ করা চোরাইপণ্যের বিনিময়ে পাচারকারিরা মিয়ানমার থেকে ইয়াবা ও মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের চালান নিয়ে আসার কথা ছিল বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

সিয়াম-উল-হক বলেন, গোপন খবর পেয়ে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

তবে পাচারকারিরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ ও পরে ট্রলারে থাকা ১০ পাচারকারিকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

 

এসময় ট্রলারটি তল্লাশি চালিয়ে ১০ হাজার কেজি ডাল, ১ লক্ষ ৫০ হাজারটি মশার কয়েল, ২ হাজার ৫০০ কেজি রঁসুন, ১ হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার এনার্জি ড্রিঙ্কসের বোতল, ২ হাজার ৫০০ কেজি পিয়াজ উদ্ধার করা হয়েছে।

“শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য বহন করা এসব নিত্যপণ্যের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৭০ হাজার টাকা।”

জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com