1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের মরদেহ উদ্ধার শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার কক্সবাজারে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী জামায়াত ঐক্যে ফাঁটল, জোট ছাড়ছে এনসিপি! আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আমাদের আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার নেতাকর্মী নিয়ে নতুন ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি, পদমর্যাদা নিয়ে বিতর্ক জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা পুলিশ পাহারায় হবিগঞ্জ ছাড়লেন নাসীরুদ্দীন ও সারজিস বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী ও কৃষিশ্রমিক নিতে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আসামী ১০, আটক ২: টেকনাফের বিএনপি নেতা এমদাদ হত্যাকান্ডে মামলা দায়ের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ১০:১৩ এএম

টেকনাফের বিএনপি নেতা এমদাদ হত্যাকান্ডে ১০ জন কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার নিহত এমদাদের ছোটো ভাই শামসুল আলম বাদী হয়ে টেকনাফ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামী করা হয় টেকনাফ পৌরসভার ৭ নং ওয়ার্ড চৌধুরী পাড়ার কামাল হোছেনের ছেলে আব্দুর রহমানকে। মামলায় আব্দুর রহমানের ভাই মো: ইসমাইল,একই এলাকার মৃত আব্দুস সালামের পুত্র কামাল হোছেন ও নুরুল ইসলামকেও আসামী করা হয়েছে। এজাহার নামীয় ১০ জন জনের পাশাপাশি ৩/৪ জন অজ্ঞাত নামা আসামী রয়েছে মামলায়।

গেলো বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় বাড়ী ফেরার পথে গতিরোধ করে দা দিয়ে কুপানোর এক পর্যায়ে গলা কেটে হত্যা করা হয় এমদাদ কে। নিহত এমদাদ টেকনাফ পৌরসভার ৭ নং ওয়ার্ড উত্তর জালিয়া পাড়ার মৃত আলী হোছেনের ছেলে এবং ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক।

এ ঘটনায় এ পর্যন্ত কামাল হোছেন ও নুরুল ইসলাম নামের ২ আসামী কে আটক করেছে পুলিশ। আটককৃত দুজনই একই এলাকার মৃত আব্দুস সালামের পুত্র বলে জানা গেছে।

মামলার বাদী শামসুল আলম জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। তিনি নিজেও নিরাপত্তা নিয়ে শংকিত বলে জানান।

অন্যদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোঃ নাজমুন নূর জানান, ইতোমধ্যে ২ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে, বাকী আসামীদেরও আইনের আওতায় আনা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com