1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

রেজুখাল চেকপোস্টে বিজিবির অভিযানে ইয়াবাসহ নারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ৩:৫৩ পিএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর নিয়মিত তল্লাশিতে রেজুখাল চেকপোস্টে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে।

 

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রীর শরীরে অভিনব কায়দায় লুকানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি সদস্যরা।

 

আটক ব্যক্তির নাম ইয়াসমিন আক্তার (২৬)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচি পাড়া গ্রামের মৃত জাফর আহমেদের মেয়ে। ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও তার কাছ থেকে জব্দ করা হয়েছে।

 

বিজিবি জানায়, আটককৃত নারীকে উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল ফোনসহ প্রচলিত আইনে মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com