1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

চকরিয়ায় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ৬:২৮ এএম

চকরিয়া উপজেলার হারবাংয়ে স্বামীর মারধরে হোসনে আরা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৮নং ওয়াার্ড কাট্টলি এলাকায় বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাকের কাছে নেয়ার পর ওই গৃহবধূ মারা যায়। তার ৮ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় স্বামী এমরানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এমরান ওই এলাকার ছৈয়দুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসনে আরা বেগমের স্বামী মো. এমরানের সঙ্গে মঙ্গলবার রাতে রান্না তরকারী নষ্ট করা নিয়ে কথা কাটাকাটি হয়। এনিয়ে তাদের মধ্যে হতাহাতির ঘটনা ঘটে। বুধবার বিকালে আহত স্ত্রী হোসনে আরা বেগমকে স্থানীয় আজিজনগর এলাকায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, পিটিয়ে আহত করার পরদিন হোসনে আরা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি। হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। গৃহবধূর মাথায় দুপাশে ফুলা জখম রয়েছে বলে তিনি জানান। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এমরানকে ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com