1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

কাল থেকে উখিয়ায় ৯টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

✍️ ইমরান আল মাহমুদ

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ১২:৪৮ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আগামীকাল (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠীর মাধ্যমে শুরু হচ্ছে। এ উপলক্ষে উখিয়া উপজেলায় ৯টি পূজামণ্ডপে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পূজা উদযাপন কমিটি এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে উখিয়া উপজেলার দারোগাবাজার সদর, উত্তর ধুরুমখালী, রুমখাঁ বাজার, বালুখালীতে দুটি,রাজাপালং হারাশিয়া, খালকাঁচা পাড়া, কাশিয়ারবিল হিন্দুপাড়া, কাশিয়ারবিল ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মোট ৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

রুমখাঁবাজার হরি ও ধ্যাঁন মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি দীপ্ত দত্ত বলেন,“আমাদের মণ্ডপে প্রতিমা স্থাপন ও অন্যান্য আয়োজন সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনের প্রস্তুতি নিয়েছি।”

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রূপন দেওয়ানজী বলেন,” আমাদের উখিয়া উপজেলার ৮টি ও ক্যাম্পে ১টি সহ মোট ৯টি পূজামণ্ডপে উৎসব শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক বিষয়ে আমাদের সাথে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে আনন্দ উচ্ছ্বাসের সাথে আমাদের উৎসব পালন করতে পারবো বলে আশাবাদী।”

পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন,”সকল ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com