1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ নারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ৬:২৮ পিএম

কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রেজুখাল চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি নিয়মিত তল্লাশী দল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালায়। এসময় যাত্রী শিল্পী আক্তারের শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। শিল্পী আক্তার (২৮) ফরিদপুরের হাজীগঞ্জের চর আমরাপুর উপজেলার শেখ ইউসুফের মেয়ে।

অভিযানে ২ হাজার পিস ইয়াবা ছাড়াও ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

আটক আসামিকে উদ্ধারকৃত মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com