1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

টেকনাফে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ৬:৪১ পিএম

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও টেকনাফ মডেল থানা পুলিশের সমন্বয়ে দরগারছড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফের দরগারছড়ার মৃত শেখ আহম্মদের পুত্র মোঃ ইসমাইল (৩২) কে আটক করা হয়।

 

পরবর্তীতে তার স্বীকারোক্তি ও বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়া এলাকার তাহের নামের এক ব্যক্তির বসতঘরের পাশে মাটির নিচে লুকানো ইয়াবার চালান উদ্ধার করা হয়।

এসময় মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে আনা এই বিপুল পরিমাণ ইয়াবা সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য পাচার করা হচ্ছিল। এ কাজে মানব পাচারকারী চক্র রোহিঙ্গাদের ব্যবহার করেছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধরা পড়ে।

অভিযানে পলাতক রয়েছে, টেকনাফ নোয়াখালী পাড়ার ইসলাম মিয়ার পুত্র মোঃ ইয়াসিন ও টেকনাফ  দরগাহরছড়া এলাকার শেখ আহম্মদের পুত্র মোঃ তাহের।

আটক ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com