1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ইউএস বাংলা এয়ারলাইন্স কক্সবাজার জোনে “বেস্ট পার্টনার এ্যাওয়ার্ড” পেলো আল-তাসাফি ট্যুরস এন্ড ট্রাভেলস”

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ৭:২৭ পিএম

ইউএস- বাংলা এয়ারলাইন্স ‘ পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’ সম্মেলন সম্পন্ন হয়েছে। এভিয়েশন ইন্ডাস্ট্রির ইতিহাসে দেশের বাইরে প্রথমবারের মত সারা দেশ থেকে ৩০০ শীর্ষ ট্রাভেল এজেন্টদের নিয়ে আয়োজন করে এই সম্মেলন,যা একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে দাবি সংস্থাটির। এজেন্ট গুলোর মধ্যে পারফরমেন্স এর ভিত্তিতে ৪০টি ট্রাভেল এজেন্টকে পুরষ্কৃত করা হয় এবং কাজের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।

মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে ৩ দিনব্যাপী ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’ আয়োজন করে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

উক্ত পার্টনার রিট্রিট অনুষ্ঠানে ইউএস বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার জোনে বেস্ট পার্টনার এ্যাওয়ার্ড পেলেন “আল তাসাফি ট্যুরস এন্ড ট্রাভেলস”। স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্বারক গ্রহণ করেন প্রতিষ্টানটির স্বত্বাধিকারী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। উক্ত অনুষ্ঠানে তিনি তার শুভেচ্ছা বক্তব্যে এয়ারলাইন্সের এমডি, হেড অব মার্কেটিং এন্ড সেলস এবং কক্সবাজার জোন ম্যানেজার – মাসুদ কাইসার রানা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন, ট্রাভেল বিষয়ক পত্রিকা দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস-বাংলার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএস-বাংলা এয়ারলান্সের জেনারেল ম্যানেজার- জনসংযোগ মো. কামরুল ইসলাম।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com