1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চকরিয়ায় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১০/২০২৫ ১:১৫ পিএম

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় চার সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার (০১ অক্টোবর) চকরিয়া থানার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘী লামা-আলীকদম সড়কসংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে ৮/৯ জনের সংঘবদ্ধ ডাকাতদল ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা-আলীকদম সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় তারা বান্দরবান লামা দিক থেকে আসা গাড়িগুলোর কাঁচ ভাঙচুর করে এবং যাত্রীদের মারধর করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

পরবর্তীতে অভিযানের ধারাবাহিকতায় চকরিয়া থানা পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, একটি দেশীয় লোহার পাইপগান, একটি তাজা কার্তুজ, এবং পাঁচটি বিভিন্ন সাইজের দা ও রামদা উদ্ধার করা হয়

 

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, ফাঁসিয়াখালী ইউপির অচিতার বিল এলাকার শহরমুল্লুকের পুত্র ওমর ফারুক, একই এলাকার ফয়েজের পুত্র মোহাম্মদ জিশান, জাকের আহমেদের পুত্র জসিম এবং মুসলিম নগর এলাকার নজরুল ইসলামের পুত্র মোবারক।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে আন্তজেলা ডাকাত দলের হয়ে চকরিয়া ও আশপাশ এলাকায় ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com