1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

চকরিয়া-লামা সড়কে ডাকাতি, জঙ্গল থেকে ৫ ডাকাত গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ১০:৩০ এএম

চকরিয়া-লামা সড়কে যাত্রীবাহী যানবাহনে ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গহীন জঙ্গল থেকে ৫ ডাকাতকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি বন্দুক, কার্তুজ এবং রামদা উদ্ধার করেছে।

মঙ্গলবার রাতভর ও গতকাল বুধবার সকালে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে চকরিয়া থানা পুলিশ।
জানা গেছে, গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চকরিয়া লামা সড়কের রিংভং বনবিটের অদুরে পাহাড়ি এলাকায় যাত্রীবাহী একটি পিকআপভ্যানে ডাকাতি করে যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পরপরই চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ও বুধবার ১ অক্টোবর ২দিনব্যাপী ফাঁসিয়াখালীর গহীন জঙ্গল থেকে সন্দেহভাজনসহ ৫ ডাকাতকে গ্রেফতার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়। দীর্ঘ অভিযানের পর গহীন জঙ্গলের একটি গোপন আস্তানা থেকে ডাকাতদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কিরিচ, রশি, মুখোশসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উচিতারবিল মুসলিমনগর গ্রামের আবদুল মজিদের পুত্র আবুল কালাম (২৪), নজরুল ইসলামের পুত্র মোবারক আলী (২৫), ফতিয়াঘোনা এলাকার শফর মুল্লুকের পুত্র ফারুক (২৭), একই এলাকার ফয়েজ আহমদের পুত্র জিসান (২৩) ও বার্মাইয়া জসিম উদ্দিন (২৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘চকরিয়া-লামা সড়কটি পাহাড়ি ও বনাঞ্চল ঘেঁষা হওয়ায় ডাকাতরা প্রায়ই সুযোগ নেয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। গত রবিবার রাতে ডাকাতির ঘটনার পর পুলিশ ওই ডাকাতচক্রকে ধরতে অভিযানে নামে। গ্রেফতার হওয়া ৫ ডাকাতের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com